অনূর্ধ্ব-১৯ সাফে ভুটানকে ১২-০ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা

অনূর্ধ্ব-১৯ সাফে ভুটানকে ১২-০ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা

উত্তরদক্ষিণ। শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৬:২০

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করল বাংলাদেশ। নেপালের পোখারা রঙ্গশালায় আজ ভুটানকে ১২-০ গোলে হারিয়েছে লাল-সবুজ কিশোরীরা।

মুনকি আক্তার একাই করেন চার গোল। এছাড়া তৃষ্ণা রানী ও আলপি আক্তার উভয়ই করেন সমান তিন গোল। মামোনি চাকমা ও অধিনায়ক অর্পিতা একটি করে গোল পান।

এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করছে চার দল—বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল ও ভুটান। প্রত্যেক দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের সঙ্গে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। ৭ ফেব্রুয়ারি পোখারায় ফাইনাল।

মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফে এটা সপ্তম আসর। আগের ছয় আসরে বাংলাদেশ পাঁচবার শিরোপা জিতেছে, আর ইন্ডিয়া জিতেছে দুবার। এর মধ্যে ২০২৪ সালে শিরোপা ভাগাভাগি করে বাংলাদেশ ও ইন্ডিয়া।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading