কমলো জ্বালানি তেলের দাম, লিটারে কত?
উত্তরদক্ষিণ। শনিবার (৩২ জানুয়ারি) ২০২৬, আপডেট ২২:৩৫
ফেব্রুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে রোববার (১ ফেব্রুয়ারি) থেকে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।
লিটারপ্রতি ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
ইউডি/এবি

