বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১০ নিরাপত্তা সদস্যসহ নিহত বেড়ে ২১

বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১০ নিরাপত্তা সদস্যসহ নিহত বেড়ে ২১

উত্তরদক্ষিণ। শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, আপডেট ২১:৫৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র ব্যক্তিদের সমন্বিত হামলায় কমপক্ষে ১০ জন নিরাপত্তা কর্মকর্তা এবং ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। সহিংসতা কবলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এটি সর্বশেষ হামলার ঘটনা।

শনিবার (৩১ জানুয়ারি)) স্থানীয় সময় ভোর ৩টার দিকে বন্দুকধারীরা প্রাদেশিক রাজধানী কোয়েটার বেশ কয়েকটি পুলিশ স্টেশনকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়।

কয়েক দশক ধরেই বেলুচিস্তানে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিরুদ্ধে লড়াই করছে পাকিস্তান। যেখানে বিদ্রোহীরা আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে মাঝে মধ্যেই হামলা চালাচ্ছে।

তারা রাষ্ট্রীয় বাহিনী, বিদেশি নাগরিক এবং যারা স্থানীয় নয় এমন মানুষদের লক্ষ্য করে বেশি হামলা চালাচ্ছে। এদিকে, শনিবারের এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)।

এই গোষ্ঠীটি বন্দুক হামলা এবং আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে সামরিক স্থাপনা, পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার দাবি করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে একটি বার্তা সংস্থা জানায়, এটি একটি সমন্বিত আক্রমণ ছিল যা ১২টিরও বেশি স্থানে হয়েছে। কমপক্ষে ৬৭ জন বিএলএ যোদ্ধাও নিহত হয়েছে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ বলেছেন, বিএলএ-র বেশিরভাগ হামলাই ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা কর্মীরা।

সূত্র: আল জাজিরা

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading