নাফনদে বিজিবির টহল জোরদার

নাফনদে বিজিবির টহল জোরদার

উত্তরদক্ষিণ। রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে নৌ-টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবি।

সীমান্তবর্তী সাধারন মানুষ নির্ভয়ে, নিরাপত্তার সাথে উৎসবমূখর পরিবেশে ভোট কেন্দ্রে ভোট প্রদানের জন্য যেতে পারে এর জন্যই এমন কার্যক্রম বলে জানিয়েছেন বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

তিনি জানান, নাফ নদীকে ব্যবহার করে সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম, গোলাগুলি এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি প্রতিহত করার জন্য সীমান্তে বিজিবি আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। নিবার্চনকে সামনে রেখে সীমান্তবর্তী এলাকায় অস্ত্রের পাশাপাশি সীমান্ত দিয়ে যেন মাদক প্রবেশ করতে না পারে, সে বিষয়েও বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ পৌরসভা জালিয়া পাড়াস্থল নাফনদীতে নৌ-টহল পরিদর্শকালে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা দেখছেন কি না জানতে চাইলে কর্নেল হানিফুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা দেখছি না। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সীমান্তে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে।’

সীমান্তে নির্বিঘ্নে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিবিজি মাঠে সর্বোচ্চ চেষ্টা করে যাবে উল্লেখ করে বিজিবির অধিনায়ক জানান, ‘নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তৎপরতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। অপরাধ দমন ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading