ইরান ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ, চক্রান্ত ব্যর্থ হবে: সিনিয়র কমান্ডার

ইরান ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ, চক্রান্ত ব্যর্থ হবে: সিনিয়র কমান্ডার

উত্তরদক্ষিণ। সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:৫০

শত্রুপক্ষ ইরানের ওপর হারানো আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা এবং এই অঞ্চলে তাদের অবৈধ স্বার্থ নতুনভাবে সংজ্ঞায়িত করতে চায় বলে মন্তব্য করেছেন ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার।

সোমবার (২ ফেব্রুয়ারি) ইরানি সেনাবাহিনীর সমন্বয়-বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেন, ‘যে শত্রু তার আধিপত্য ও অবৈধ স্বার্থ হারিয়েছে এবং ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হয়েছে (ইরানে), সে এখন তার হারানো প্রভাব ফিরিয়ে পেতে এবং এই অঞ্চলে অবৈধ স্বার্থ নতুনভাবে নির্ধারণের চেষ্টা করছে।’

তিনি বলেন, ৪৭ বছর আগে ইরানে ইসলামী বিপ্লবের গৌরবময় বিজয় বৈশ্বিক সমীকরণে মৌলিক পরিবর্তন এনেছিল। এই মহান বিজয়ে ইরান ও পশ্চিম এশিয়া অঞ্চলে বৈশ্বিক আগ্রাসনের আধিপত্য ও অবৈধ স্বার্থ ভেঙে পড়ে, ফলে তাদের এই অঞ্চল থেকে পিছু হটতে ও সরে যেতে বাধ্য হতে হয়।

শত্রুপক্ষ সন্ত্রাসী কর্মকাণ্ড, জাতিগত ও ধর্মীয় বিভাজন সৃষ্টি এবং দাঙ্গা উসকে দেয়াসহ নানা ষড়যন্ত্র করছে বলে জানান সাইয়ারি। তবে ইরানি জাতির দৃঢ়তা, সচেতনতা ও সাহসের কারণে এসব ‘ঘৃণ্য ও নিষ্ফল’ চক্রান্ত ব্যর্থ হয়েছে বলেও জোর দিয়ে বলেন তিনি।

ইরানের এই সিনিয়র কমান্ডারের ভাষ্য,
ভবিষ্যতেও শত্রুদের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে, কারণ ইরানি জাতি ইসলামী বিপ্লবের মূল্যবোধ ও আদর্শের প্রতি অটল রয়েছে।

হুমকি মোকাবিলায় বাড়তি সতর্কতা ও সচেতনতা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেছেন হাবিবুল্লাহ সাইয়ারি।

সূত্র: প্রেস টিভি

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading