দেশ গড়তে প্রতিবন্ধীদেরও অংশগ্রহণ চান ব্যারিস্টার জাইমা

দেশ গড়তে প্রতিবন্ধীদেরও অংশগ্রহণ চান ব্যারিস্টার জাইমা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৮:৫৫

সর্বজনীন পরিকল্পনা তৈরির মধ্যদিয়ে দেশ গড়তে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি চেয়ারম্যানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান লেক পার্কে শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের সঙ্গে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

এ সময় জাইমা রহমান আরও বলেন, শুধু প্রতিবন্ধীরা নয়, সমাজের পিছিয়ে পরা সব মানুষদের নিয়েও কাজ করতে হবে।

মতবিনিময় সভায় জাইমা রহমান শোনেন যানবাহন, সড়কে চলাচলে সমস্যার পাশাপাশি সর্বজনীন শিক্ষা ব্যবস্থার অপ্রতুলতা ও প্রতিবন্ধীদের বেকারত্ব সমস্যার কথা।

ইশারা দোভাষীর সহায়তায় কর্মক্ষেত্রে নিজেদের সংকটের কথাও তুলে ধরেন বাক-শ্রবণ প্রতিবন্ধীরা।

মতবিনিময়ের পর্যবেক্ষণে একসঙ্গে কাজ করতে প্রতিবন্ধী নাগরিকদের আরও বেশি কথা বলার সুযোগ হবে বলেও প্রত্যাশা করেন ব্যারিস্টার জাইমা।

আগামীতে বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading