জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম
উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২১:৫৬
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তবে ভাষণটি প্রচারের জন্য এখন পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছে দলটি। অনুমতি সাপেক্ষে ভাষণের নির্দিষ্ট তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এনসিপি-এর মিডিয়া উপ-কমিটির সাথে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত।
তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।
এদিকে আগামী ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
ইউডি/এআর

