১২ ফেব্রুয়ারি জনগণ দেখিয়ে দেবে কোন দল জনপ্রিয়: ইশরাক

১২ ফেব্রুয়ারি জনগণ দেখিয়ে দেবে কোন দল জনপ্রিয়: ইশরাক

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২১:২০

১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিয়ে কোন দল জনপ্রিয় তা দেখিয়ে দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়ারির টিকাটুলি থেকে নির্বাচনী গণসংযোগ শুরুর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কিছু জরিপে বলা হয়েছে যে বিএনপির পক্ষে তরুণরা নেই, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, এসব কথার কোনো গুরুত্ব নেই। নির্বাচনের দিন, ১২ ফেব্রুয়ারি, সারা দেশের জনগণ দেখাবে তারা কাকে চায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয় লাভ করবে।

তিনি বলেন, সারা দেশের যেরকম একটি ফ্লো উঠেছে, আমাদের নেতা তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানেই মাইলের পর মাইল মানুষ দাঁড়িয়ে রয়েছে। সেটি আমাদের ঢাকা-৬ আসনকেও স্পর্শ করেছে, আমরা অত্যন্ত আশাবাদী।

ইশরাক জানান, গত দুইদিন ধরে বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ সময় কিছু ছোটখাটো বিষয় নোট করা হয়েছে যা কমিশনের কাছে জানানো হবে। তবে এর বাইরে আমাদের ঢাকা-৬ আসনে তেমন কোনো সমস্যা নেই। শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা আশা করছি বিপুল ভোটে জয় লাভ করব, ইনশাআল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ারী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ৩৯ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাব্বির আহমেদ আরিফ, ওয়ারী থানা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হক মুক্তা,৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোহাম্মদ বুলবুলসহ প্রমুখ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading