সময় শেষ হয়ে আসলে সম্পদের হিসাব দেখতে পাবেন: প্রেস সচিব

সময় শেষ হয়ে আসলে সম্পদের হিসাব দেখতে পাবেন: প্রেস সচিব

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৮:৫০

উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা আশা করছি, এটা অচিরেই আপনারা দেখতে পাবেন। তিনি বলেন, যখন আমাদের সময় শেষ হয়ে আসবে, তখন আপনারা দেখতে পাবেন। আমরা আশা করছি, দেখবেন সামনে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, জাতীয় পুরস্কারগুলো যোগ্যরা পাচ্ছেন। বাংলাদেশের কালচারটা তো কুক্ষিগত ছিল দুই-তিনটা লোকের হাতে। আমরা বলবো যে, বড় রকমের একটা চেঞ্জ এসেছে।

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব হবে কিনা, জানতে চাইলে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আমরা গতকালকে (বুধবার) পরিষ্কার করেছি, নির্বাচনের পর নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে যত দ্রুত সম্ভব সরকার দায়িত্ব হস্তান্তর করবে।

একটা অপপ্রচার চালানো হচ্ছে— সরকার ১৮০ কার্যদিবস তার ক্ষমতা ধরে রাখবে। যারা এই অপপ্রচারটা চালাচ্ছে, তাদের উদ্দেশ্যটা হচ্ছে— অসৎ এবং উদ্দেশ্যমূলক।

তারা এটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা মনে করি, এ বিভ্রান্তি করার কোনও সুযোগ নেই।

সরকার প্রথম থেকেই জনগণকে নিশ্চিত করেছে, নির্বাচন শেষ হওয়ার পর যারাই নির্বাচিত হবেন, সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তাদের কাছেই ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার।

প্রেস সচিব বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত পরবর্তী সরকারে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনও ভূমিকা থাকবে না।

নির্বাচনের পরপরই নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর তাদের প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে।

তিনি বলেন, সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর (হ্যান্ডওভার) হবে। এমপিরা শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।

এই পুরো প্রক্রিয়াটি তিন দিনের মধ্যেই সম্পন্ন হতে পারে। অর্থাৎ ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই তা হতে পারে। আমার মনে হয় না— এটি ১৭ বা ১৮ ফেব্রুয়ারির বেশি সময় নেবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading