অপারেশন ফেজ-২: ঢাকায় একদিনে ৩১ জন গ্রেফতার
উত্তরদক্ষিণ। শুক্রবার , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৭:৪০
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় একদিনে অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সারা দিন রাজধানীর সূত্রাপুর, মোহাম্মদপুর, পল্লবী, হাজারীবাগ, বাড্ডা, যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, ওয়ারী ও উত্তরা পশ্চিম থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রাপুর থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সূত্রাপুর থানা-পুলিশ ওই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে। তার নাম রাব্বি (২৫)।
ইউডি/এআর

