‘লীগ অ্যাক্টিভ হয়েছে’—সমর্থকদের যে বার্তা দিল ইনকিলাব মঞ্চ

‘লীগ অ্যাক্টিভ হয়েছে’—সমর্থকদের যে বার্তা দিল ইনকিলাব মঞ্চ

উত্তরদক্ষিণ। শুক্রবার , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২২:১৫

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আয়োজিত আন্দোলনে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের অনুপ্রবেশের অভিযোগ তুলেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহবাগে সাধারণ জনগণের ব্যানারে আয়োজিত জমায়েতে এই ঘটনা ঘটেছে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়।ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে বলা হয়েছে, লীগ এক্টিভ হয়েছে।

তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্য দিকে প্রবাহের চেষ্টা করছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।

এর আগে রাত ৮টায় সময় দেওয়া অপর স্ট্যাটাসে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেয়া হবে না।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading