বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন স্থগিত
উত্তরদক্ষিণ। রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:২০
বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন স্থগিত করেছে অর্থ মন্ত্রণালয়।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি ফেরত পাঠানো হয়েছে। বিষয়টি সংবেদনশীল হওয়ায় সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে গভর্নরকে চিঠি দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার নয়, প্রয়োজন মনে করলে প্রস্তাবটি সংশোধন করবে রাজনৈতিক সরকার।
এর আগে খসড়াটি অনুমোদনের জন্য গত অক্টোবরে পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ে। দফায় দফায় বৈঠকের পর অবশেষে চূড়ান্তভাবেই এটি স্থগিত করা হলো।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ব্যাংক অর্ডার সংশোধন রাজনৈতিক সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়ে এই মুহুর্তে স্থগিত করেছে অর্থ মন্ত্রণালয়।
ইউডি/এআর

