ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি

উত্তরদক্ষিণ। রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৪:৫৬

রাজধানীর ৭টি সরকারি কলেজকে নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান ঘটলো। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। এর মাধ্যমে কলেজগুলোর নিজস্ব ও স্বতন্ত্র একাডেমিক পথচলা এখন আইনি ভিত্তি পেলো।

রবিবার (৮ ফেব্রুয়ারি) জারি করা অধ্যাদেশ অনুযায়ী, ঢাকা কলেজ, ইডেন, তিতুমীরসহ রাজধানীর ৭টি শিক্ষা প্রতিষ্ঠান এখন থেকে এই বিশ্ববিদ্যালয়ের ‘সংযুক্ত কলেজ’ হিসেবে কাজ করবে।

২০১৭ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় যে প্রশাসনিক ও সেশনজট তৈরি হয়েছিল, তার সমাধানেই এই উদ্যোগ।

শিক্ষার্থীদের ভর্তি হবে এসএসসি, এইচএসসি ও ভর্তি পরীক্ষার মেধাক্রমের ভিত্তিতে।

অধ্যাদেশে বলা হয়েছে, কলেজগুলোর নাম, অবকাঠামো ও স্থাবর-অস্থাবর সম্পত্তি অপরিবর্তিত থাকবে। তবে পাঠ্যক্রম নির্ধারণ, পরীক্ষা গ্রহণ এবং ডিগ্রি দেয়ার সম্পূর্ণ দায়িত্ব থাকবে নতুন এই বিশ্ববিদ্যালয়ের ওপর।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading