বিমা খাতকে কার্যকর-স্বচ্ছ করতে ডিজিটাল সংস্কার জরুরি: গভর্নর

বিমা খাতকে কার্যকর-স্বচ্ছ করতে ডিজিটাল সংস্কার জরুরি: গভর্নর

উত্তরদক্ষিণ। সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২১:৪৫

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সুশাসন কার্যকরভাবে বাস্তবায়ন না করলে বিমা খাত থেকে ভালো ফল আশা করা যাবে না। তিনি বলেন, ‘‘বিনিয়োগ, হিসাব-নিকাশ ও প্রিমিয়াম সংগ্রহ করা হয়েছে। কিন্তু গ্রাহকের দায়বদ্ধতা পূরণ করতে তহবিল অপর্যাপ্ত হলে সমস্যা তৈরি হয়।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিআইএম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন ওয়েবসাইট ও ডিজিটাল বিমা ম্যানুয়াল উন্মোচন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম।

উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমা অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কাজী সাখাওয়াত হোসেন লিন্টু এবং বাংলাদেশ বিমা ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।

গভর্নর মনসুর আরও বলেন, “নিয়ন্ত্রক সংস্থা, বিমাকারী ও সংশ্লিষ্ট সবার দায়িত্ববোধ থাকা অত্যন্ত জরুরি। বাজার নিজস্ব গতিতে এগোতে পারে, কিন্তু আমরা এটিকে স্বাধীনভাবে হতে দিই না। বিমাকারীদের নগদবিহীন লেনদেনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য আমরা গাইডলাইন তৈরি করব এবং ব্যাংকের মাধ্যমে প্রিমিয়াম সংগ্রহকে সহজতর করা হবে।”

তিনি উল্লেখ করেন, “বিমা খাতের সম্প্রসারণ দেশের মোট জিডিপির জন্য গুরুত্বপূর্ণ। বাজার সম্প্রসারণ না হলে দেশের অর্থনীতি সীমিত থাকবে। সরকারের পাশাপাশি বাজারকেও পণ্য উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম বলেন, “ডিজিটাল বিমা ম্যানুয়াল তৈরি করা হয়েছে যাতে সকল আইন, বিধি-নিয়ম ও প্রক্রিয়া সহজে অনুসরণযোগ্য হয়।

এটি ই-বুক, HTML এবং PDF ফরম্যাটে উপলব্ধ। ডিজিটাল, প্রশাসনিক ও আইনগত সংস্কারের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে বিমা খাত উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাবে।”

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading