গুলশান মডেল স্কুলে ভোট দেবেন তারেক রহমান
উত্তরদক্ষিণ। বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ০৯:০০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৭ আসনে রাজধানীর গুলশানে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে ভোট দেবেন।
গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
ইসির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে।
ইউডি/কেএস

