ভোট পুনর্গণনার আবেদন করতে পারেন গোলাম পরওয়ার

ভোট পুনর্গণনার আবেদন করতে পারেন গোলাম পরওয়ার

উত্তরদক্ষিণ। শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২১:১২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফল নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলে আইনি ভিত্তি পাওয়া গেলে ভোট পুনর্গণনার আবেদন করার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল খুলনা-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে বাতিল হওয়া প্রায় ছয় হাজার ভোটের যৌক্তিকতা যাচাইয়ের দাবিও তুলেছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেয়া বক্তব্যে তিনি এ দাবি জানান।তিনি বলেন, ‘ডেমোক্রেটিক সিস্টেম এবং পার্লামেন্টারি সিস্টেম অব ডেমোক্রেসিতে নির্বাচনই হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের বৈধ পথ।

এ জন্য আমরা সবসময় নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। এবারের নির্বাচনকেও আমরা সেভাবেই গ্রহণ করেছি।’

তিনি দাবি করেন, ‘একটি স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে তাদের দল সরকার, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেছে।

স্বচ্ছ ও অবাধ নির্বাচনের জন্য সরকার, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি।’

মিয়া গোলাম পরওয়ার জানান, যদিও চূড়ান্ত সরকারি ফলাফল তখনও ঘোষণা হয়নি, তবুও বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল তারা বিভিন্ন পর্যায়ের নথির সঙ্গে মিলিয়ে দেখছেন। রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত ফলাফল শিট, সহকারী রিটার্নিং অফিসার, দুই উপজেলার ইউএনও এবং জেলা প্রশাসকের কার্যালয়ে সংরক্ষিত ভোট গণনার তথ্য পর্যালোচনা করছেন তারা।

তার দাবি, প্রায় ১৫০টি কেন্দ্রের ক্ষেত্রে তাদের কাছে থাকা শিটের সঙ্গে জেলা প্রশাসকের অফিসের ফলাফলের মধ্যে কিছু অসংগতি লক্ষ করেছেন নির্বাচনী ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্তরা।

তিনি বলেন, ‘প্রায় দেড় লাখ মানুষ আমাকে ভোট দিয়েছেন, এটা আমার কাছে বিরাট পাওয়া। ডুমুরিয়া-ফুলতলার মানুষের এই ভালোবাসা আমি কখনো ভুলবো না।

তাদের প্রতি আমি কৃতজ্ঞ ও মুগ্ধ।’উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে জামায়াত প্রার্থী ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট পেয়েছেন। এই আসনে বিএনপি প্রার্থী আলী আসগর লবি ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading