সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২২:৫০

প্রধান উপদেষ্টার প্রেস উইং আগামীকাল শনিবার প্রেস ব্রিফিং ডেকেছে। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এদিন সকাল ১১টায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

শুক্রবার সন্ধ্যায় (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ।

তিনি জানান, শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ গণমাধ্যমকে ব্রিফ করবেন।

গণমাধ্যম সদস্যদের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকার অনুরোধ জানান তিনি।গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

ভোটের ফলে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী হয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট।ধারণা করা হচ্ছে, আগামীকাল প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক আলী রীয়াজ নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণসহ ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে অবহিত করবেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading