ডাকসুর মোসাদ্দেককে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

ডাকসুর মোসাদ্দেককে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২৩:২০

মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদের ছবিটি তার ফেষবুক অ্যাকাউন্ট থেকে নেওয়াহত্যার হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ।

তার অভিযোগ, ইন্ডিয়ান অজ্ঞাত নম্বর থেকে ফোন দিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটের দিকে তিনি শাহবাগ থানায় জিডিটি করেন।

জিডির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১টা ৩৮টা মিনিটে ডাকসু অফিসে অবস্থান করার সময় মোসাদ্দেকের মোবাইলে অজ্ঞাতনামা ইন্ডিয়ান নাম্বার থেকে কল আসে। তিনি তা রিসিভ করলে অপরপ্রান্ত থেকে পরিচয় না দিয়ে মোসাদ্দেক হত্যা করে ডাস্টবিনে ফেলে দিবে বলে হুমকি দেয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading