ফোনালাপে তারেক রহমানকে যা বললেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২৩:৪০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ ফোনালাপে তিনি বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিএনপির বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টায় ইন্ডিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন।
তারেক রহমানকে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বলেন, দুই দেশ ঘনিষ্ঠ প্রতিবেশী এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ।
তিনি এ সময় শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ইন্ডিয়ার-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী।
ইউডি/এআর

