প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন প্রস্তুত হচ্ছে

প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন প্রস্তুত হচ্ছে

উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:০০

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবে প্রস্তুত করা হচ্ছে। এমনটাই জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? গুলশান নাকি হেয়ার রোডে তা নির্ভর করবে তার সিদ্ধান্তের ওপর। এদিকে, মিন্টো রোডে অবস্থিত বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনও প্রস্তুত করেছে সরকার।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’ এখন জুলাই স্মৃতি জাদুঘর। তাই প্রশ্ন উঠেছে, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পায় বিএনপি।

ধারণা করা হচ্ছে, দলীয় প্রধান তারেক রহমানই হবেন নতুন প্রধানমন্ত্রী। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওঠেন গুলশানে মায়ের বাসা ফিরোজার পাশে ১৯৬ নম্বর বাড়িতে।

আবাসিক এলাকায় সরকারপ্রধানের নিরাপত্তা ও গুলশান থেকে সংসদ ভবনের দূরত্ব বিবেচনায় প্রধানমন্ত্রীর বাসস্থান পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হচ্ছে– এ নিয়ে বিএনপির দলীয় সূত্রগুলো থেকে কিছু জানা না গেলেও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুতি নিচ্ছেন তারা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading