তারেক রহমান-নাহিদ ইসলামের বৈঠক রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের আভাস: আখতার
উত্তরদক্ষিণ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২৩:৫৫
নাহিদ ইসলামের বাসায় এসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের বিষয়টিকে জাতীয় রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমকর্মীদের জানাতে আয়োজিত এক ব্রিফিংয়ে এমন তথ্য জানান দলের সদস্য সচিব আখতার হোসেন।
এনসিপির হয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার বলেন, আজ দুই দলের নেতা তারেক রহমান এবং নাহিদ ইসলাম একত্রে বসেছেন। যদিও কয়েকটি আসনের নির্বাচনের ফলাফল নিয়ে এনসিপির প্রশ্ন রয়েছে। এরপরও তারেক রহমান যে রাজনৈতিক সৌজন্যতাবোধের জায়গা থেকে সাক্ষাতে এসেছিলেন, এই রাজনৈতিক সৌজন্যতাকে আমরা সাধুবাদ জানাই। তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই।
তিনি আরও বলেন, তারেক রহমান এবং নাহিদ ইসলামের মধ্যকার আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস দেয়।
ইউডি/এবি

