বিশ্বকাপ খেলার স্বপ্নে মাঠে ফিরলেন নেইমার

বিশ্বকাপ খেলার স্বপ্নে মাঠে ফিরলেন নেইমার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ০৯:২০

দীর্ঘ দুই মাসের চোটের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আবার মাঠে ফিরেছেন। সান্তোসের হয়ে তিনি ক্যাম্পেওনাতো পওলিস্তা লিগে ভেলো ক্লাবের বিপক্ষে খেলেন, ম্যাচে সান্তোস ৬-০ গোলে বড় জয় পেয়েছে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। মাঠে নামার পরই দেখা যায় তাকে আত্মবিশ্বাসী ও উদ্যমী। কয়েকটি দৃষ্টিনন্দন মুহূর্ত উপহার দেন তিনি, পাশাপাশি প্রতিপক্ষের কঠিন ট্যাকলও সামলাতে হয়।

ম্যাচ শেষে সান্তোস কোচ হুয়ান পাবলো ভয়ভোদা বলেন,‘নেইমারকে সবারই প্রয়োজন, সান্তোস ও জাতীয় দলে। সে ভালো খেললে আনচেলত্তিও খুশি হবেন। সে বিশ্বমানের খেলোয়াড় এবং এখনও জয়ের তীব্র ইচ্ছা রাখে। অনুশীলন ও ম্যাচে সে সর্বদা সেরাটা দিতে চায়।’

গত বছরের ৭ ডিসেম্বর ব্রাজিলিয়ান লিগে ক্রুজেইরোর বিপক্ষে খেলার পর থেকেই মাঠের বাইরে ছিলেন নেইমার। বাম হাঁটুর মেনিস্কাসে অস্ত্রোপচারের কারণে তাকে দীর্ঘ সময় পুনর্বাসনে থাকতে হয়েছিল।

কোচ ভয়ভোদা বলেন, ‘দল কঠোর পরিশ্রম করছে এবং ক্লাবের গুরুত্ব বুঝে খেলছে। নেইমার দলের তারকা হিসেবে থাকলে সবার কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স আশা করা যায়।’

চোটমুক্ত হয়ে এখন নেইমারের মূল লক্ষ্য আগামী গ্রীষ্মের বিশ্বকাপ। তিনি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির দলে জায়গা করে নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে চান। ব্রাজিল গ্রুপ ‘সি’-তে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে, এরপর হাইতির মুখোমুখি হবে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে খেলবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading