চাঁদ দেখা গেছে, সৌদিতে রোজা বুধবার
উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২১:৪০
সৌদি আরবের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। দেশটির সুপ্রিম কোর্ট আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। ফলে দেশটিতে কাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস।
‘হারামাইন’ নামে ওয়েবসাইট থেকে বলা হয়েছে, সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্রের দেখা মিলেছে। ফলে আজ রাত থেকে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু।
তারা আরও বলেছে, মহান আল্লাহ তায়ালা আমাদের সিয়াম, কিয়াম এবং ইবাদত কবুল করুক।
এবং তিনি যেন আমাদের এই বরকতময় মাসের মূল্যবান মুহূর্তগুলোকে তাঁর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যয় করার তাওফিক দান করেন। আমীন।
ইউডি/এআর

