রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররম প্রাঙ্গণে মুসল্লিদের ঢল

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররম প্রাঙ্গণে মুসল্লিদের ঢল

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:৩০

পবিত্র রমজান মাসের প্রথম জুমা আজ। বায়তুল মোকাররম মসজিদে ছিল মুসল্লিদের ঢল। হয়েছে বিশেষ মোনাজাত। আজানের পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ।

পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেন দেশবাসী। রহমতের দশকের দ্বিতীয় রোজায় পড়েছেন বরকতময় এ জুমা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আজানের পর থেকেই দলে দলে মানুষ নামাজ আদায়ে মসজিদে আসতে শুরু করেন।বায়তুল মোকাররমে দেখা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন এলাকায় নানা বয়সি মানুষ মসজিদে আসা শুরু করেন।

দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে উঠে মসজিদের মূল ভবন। ফলে মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় কয়েক শতাধিক মুসল্লি বাইরে নামাজ আদায় করেন। নগরীর নানা প্রান্ত থেকে বায়তুল মোকাররম মসজিদে এসে জুমার নামাজ আদায় করেন মানুষ।

মুসল্লীরা বলেন, রমজানের সবগুলো জুমার নামাজ বায়তুল মোকাররমে পড়ার চেষ্টা করি, তাই আজ চলে এলাম।এদিকে জুমার নামাজ ঘিরে মসজিদের সম্মুখে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading