৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
উত্তরদক্ষিণ। সোমবর, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২২:১০
জনপ্রশাসনের নয় সিনিয়র সচিব ও সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাদের নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা সিনিয়র সচিবদের মধ্যে রয়েছেন- পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) মো. মোখলেস উর রহমান,পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের ও ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ইউসুফ।
বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খানের যুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়েছে। সর্বশেষ তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) সচিব শীষ হায়দার চৌধুরী ও পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) কাইয়ুম আরা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে সরিয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
ইউডি/এআর

