বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর কে এই মোস্তাকুর রহমান?

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর কে এই মোস্তাকুর রহমান?

উত্তরদক্ষিণ। বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:২৫

দেশের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।গভর্নর হিসেবে দায়িত্ব পাওয়ার আগে মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের মে মাসে তিনি অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান।এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক হিসেবে কাজ করেছেন, যা দেশের মানি লন্ডারিং ও আর্থিক অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ড. আহসান এইচ মনসুর সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং ব্যাংক খাতে সংস্কারের সূচনা করেছিলেন। নতুন গভর্নর মোস্তাকুর রহমানের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হবে সেই সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করা।

এছাড়া খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রাস্ফীতি কমানো এবং ভঙ্গুর আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা তার অন্যতম অগ্রাধিকার হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার ড. আহসান এইচ মনসুরকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দিয়েছিল। তার বিদায়ের পর এবার অভিজ্ঞ এই ব্যাংকারকে শীর্ষ পদে বসাল সরকার।

জাতীয় অর্থনীতির এই সন্ধিক্ষণে মোস্তাকুর রহমানের নেতৃত্ব বাজার ও ব্যাংকিং খাতে কতটা ইতিবাচক প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading