ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২১:২০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত ডিএমপির দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিনের সই করা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেখ মো. সাজ্জাত আলী ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, ডিএমপি কমিশনার হিসেবে তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল। ২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading