এনসিপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২২:২০
গণভোট বাস্তবায়ন ছাড়া সরকারের অন্য কোনো উপায় নেই-এ কথা জানিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, বিএনপি যদি ফ্যাসিবাদের দিকে ফিরে যেতে চায় তাহলে দেশের জনগণ তাদের প্রতিহত করবে। এদিকে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তুষার।
এদিকে একই অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিসংশনের প্রস্তাব উত্থাপনের ব্যাপারে ইতিবাচক ১১ দলীয় জোট। জোটের সব দল এ প্রস্তাব উত্থাপনের ব্যাপারে ইতিবাচক থাকবে বলে আমরা মনে করি।
এরপর আরিফুল ইসলাম আদীব এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন।
ইউডি/এবি

