উচ্চবিত্তরাও ফ্যামিলি কার্ড পাবে: সমাজকল্যাণমন্ত্রী

উচ্চবিত্তরাও ফ্যামিলি কার্ড পাবে: সমাজকল্যাণমন্ত্রী

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২০:৪৫

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে ১৮ কোটি মানুষ হলে প্রতি পরিবারে ৫ জন করে হলে সাড়ে ৪ কোটি পরিবার আছে। আমরা তথ্যগুলো সংগ্রহ করছি। প্রতিটি পরিবারের দরজায় দরজায় গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিএনপি প্রশাসনকে এমনভাবে ব্যবহার করছে, কর্মকর্তারা জনগণের বাড়িতে যাচ্ছে তথ্য সংগ্রহের জন্য।

আগামী দুই বছরের মধ্যে দুই থেকে আড়াই কোটি পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে। প্রথম দিকে হতদরিদ্র, তারপরে দরিদ্র এবং পরে নিম্নবিত্ত। পরে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরাও কার্ড পাবে। কার্ড পাওয়াটা সবার অধিকার।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন

এর আগে ডা. জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার, বাবা ইস্কান্দার মজুমদার ও বড় বোন প্রয়াত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বেগম খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করেন।

এ সময় তিনি বলেন, এই জেলার উন্নয়নের জন্য বেগম খালেদা জিয়ার পরিবারের অনেক অবদান রয়েছে। এই জেলার প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের টান রয়েছে। যেকোনও সময় তিনি দিনাজপুর আসতে পারেন। এ ছাড়াও তিনি গতকাল শুক্রবার রাতে নবাবগঞ্জের ৭ বছরের শিশু হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading