মধ্যপ্রাচ্যে সংঘাত: পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক
উত্তরদক্ষিণ। রবিবার, ০১ মার্চ, ২০২৬, আপডেট ১৯:০
মধ্যপ্রাচ্যে সংঘাতকে কেন্দ্র করে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম দিনেই লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়ে। যার জেরে সব সূচকে বড় পতন দেখা দেয়। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
রবিবার (১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুতে পতন হয় ২৩৫ পয়েন্ট পর্যন্ত। পরে কিছুটা ঘুরে দাঁড়াতে দেখা গেলেও পতন অব্যাহত থাকে।
বেলা ১টা পর্যন্ত ৩৫৫টি কোম্পানির শেয়ারদর কমেছে, হাতবদল হয়েছে ৮টির এবং দর বেড়েছে ২৫টি কোম্পানির শেয়ারদর। যার জেরে প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ১৪০ পয়েন্ট পর্যন্ত।
ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলাম বলেন, আমাদের রেজিস্ট্রিকৃত কোম্পানিগুলোর সঙ্গে মধ্যপ্রাচ্যের কোনো দেশের সরাসরি ব্যবসা আছে বলে আমাদের জানা নেই। যদি থেকেও থাকে সেটা খুব ইনসিগনিফিক্যান্ট। আমাদের আতঙ্ক হওয়ার কিছু নেই। আমরা আশা করছি, খুব শিগগিরই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো।
খুব শিগগিরই লেনদেনে স্বাভাবিক পরিবেশ ফিরবে বলে আশা করছেন সাধারণ বিনিয়োগকারীরা।
এক বিনিয়োগকারী বলেন, এটা নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই। খুব তাড়াতাড়ি পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে আশা করি।
ইউডি/এআর

