ইরানে অভিযান শুরুর পর ৩ মার্কিন সেনা নিহত: সেন্টকম
উত্তরদক্ষিণ। রবিবার (০২ মার্চ) ২০২৬, আপডেট ২২:৪৫
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম মার্কিন বাহিনীর পক্ষ থেকে প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত আমেরিকার তিনজন সেনা নিহত হয়েছেন।
এক বিবৃতিতে সেন্টকম জানায়, নিহত তিন সেনা ‘কিলড ইন অ্যাকশন’ (কেআইএ) বা সরাসরি যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন। এ ছাড়া এই অভিযানে আরও পাঁচ মার্কিন সেনা সদস্য ‘গুরুতর আহত’ হয়েছেন। সামরিক নিয়ম অনুযায়ী, নিহতদের পরিবারকে জানানোর ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হবে না।
বিবৃতিতে আরও বলা হয়, আরও কয়েকজন আঘাতে সামান্য আহত হয়েছেন। তাদের পুনরায় কাজে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চলছে।
চলমান পরিস্থিতির নিয়মিত পরিবর্তন হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইউডি/এবি

