ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ এখনও বেঁচে আছেন?

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ এখনও বেঁচে আছেন?

উত্তরদক্ষিণ। সোমবার, ০ মার্চ, ২০২৬, আপডেট ১৬:০৫

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ এখনও বেঁচে আছেন। তার এক ঘনিষ্ঠ উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন।

ইরানের জ্যেষ্ঠ নেতৃত্ব ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ইসরাইল ও আমেরিকার হামলায় তিনি নিহত হয়েছেন বলে রবিবার (১ মার্চ) বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

সোমবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, আমেরিকা ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ার মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ জীবিত ও অক্ষত আছেন।

রবিবার নাম প্রকাশ না করার শর্তে সংবাদ সংস্থাটিকে মাহমুদ আহমেদিনেজাদের এক ঘনিষ্ঠ উপদেষ্টা বলেন, ‘আমি তার সাথে যোগাযোগ করছি। সবকিছু ঠিক আছে।

সূত্রটি আরও জানায়, গতকাল তার নিরাপত্তা দলের সাথে সংশ্লিষ্ট একটি ভবনে হামলা চালানো হয়েছিল। তার তিনজন দেহরক্ষী- ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সদস্য নিহত হয়েছেন। ওই ভবন থেকে ১০০ মিটার দূরে তার নিজ ভবন অক্ষত রয়েছে এবং সেটি লক্ষ্যবস্তু করা হয়নি।

মাহমুদ আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading