ইরানে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, আপডেট ১৪:২৫
আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইরানে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে । আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে হয়েছে এ ভূমিকম্প।
আমেরিকার ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের মূলকেন্দ্র বা এপিসেন্টার ছিল ইরানের ফার্স প্রদেশের গেরাশ জেলার ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।
ইউডি/রেজা

