ইরানে হামলায় সাহায্য করেনি স্পেন, বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের

ইরানে হামলায় সাহায্য করেনি স্পেন, বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ মার্চ, ২০২৬, আপডেট ১০:০০

মধ্যপ্রাচ্য সংঘাত ইস্যুতে এবার ইউরোপের দেশ স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর হামলা চালানোর জন্য স্পেন তাদের ঝাঁটিগুলো আমেরিকার সেনাদের ব্যবহারের অনুমতি না দেওয়ার পরিপ্রেক্ষিতে ট্রাম্প এ হুমকি দিলেন। খবর আল জাজিরার।

মঙ্গলবার (৩ মার্চ) হোয়াইট হাউজে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিশ ম্যার্ৎসের সঙ্গে বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন।

স্পেনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে এমন মন্তব্যের পর দেশটির মতো একই ধরনের সিদ্ধান্তের জন্য তিনি যুক্তরাজ্যেরও সমালোচনা করেন।

ট্রাম্প বলেন, স্পেনের অবস্থা খুবই খারাপ। এ সময় ট্রাম্প জানান যে, তিনি তার সরকারের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে ‘সব ব্যবসা-বাণিজ্য’ বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

আমেরিকার প্রেসিডেন্ট বলেন, আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করতে যাচ্ছি। আমরা তাদের সঙ্গে কোনো কিছুই করবো না।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading