‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ মার্চ, ২০২৬, আপডেট ১৭:৩০

দেশের নাগরিকের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে সরকারি বিভিন্ন সংস্থার পরিত্যক্ত ভবনগুলো সংস্কার করে সেগুলোকে স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের তাগিদ দিয়েছেন তিনি।

বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্তি প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালু করার কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি হচ্ছে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে।

রুমন জানান, শুধু এলডিইডির পরিত্যক্ত ভবন বা বিল্ডিং রয়েছে ১৭০টি।

প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি ও তার অধীন প্রতিষ্ঠান ও সংস্থার এ রকম পরিত্যক্ত ভবন বা বিল্ডিং রয়েছে সেগুলো ক্লিনিক ও স্বাস্থ্য সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।এই ব্যাপারে মন্ত্রণালয়কে তিনি (প্রধানমন্ত্রী) নির্দেশনা দিয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading