পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তা বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তা বদলি

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ মার্চ, ২০২৬, আপডেট ২১:২০

বাংলাদেশ পুলিশের এসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলির কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার এসপি মো. শাহাদাত হোসেনকে এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন), খাগড়াছড়ির এসপি মির্জা সায়েম মাহমুদকে বগুড়ায় এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ি জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

ময়মনসিংহ জেলার এসপি মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে (পুলিশ ট্রেনিং সেন্টার) এবং ডিএমপির উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া সিলেটের এসপি কাজী আখতার উল আলমকে এপিবিএনে, জামালপুরের এসপি চৌধুরী মো. যাবের সাদেককে সিলেট জেলায়, ডিএমপির উপকমিশনার ফারহানা ইয়াসমিনকে জামালপুর জেলায়, বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে এবং পুলিশ সদর দফতরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশাল জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩ মার্চ) বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলমকে ঢাকার ট্যুরিস্ট পুলিশে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের ডিআইজি এবং এপিবিএন-৫ এর অধিনায়ক মোহাম্মদ হারুন-অর-রশীদকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে বদলি করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading