তৃষ্ণা মেটাতে বেলের শরবত: উপকারিতা ও তৈরির পদ্ধতি

তৃষ্ণা মেটাতে বেলের শরবত: উপকারিতা ও তৈরির পদ্ধতি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, আপডেট ১৩:৫৫

রোজায় ইফতারে তৃষ্ণা মেটাতে ভালো উৎস হতে পারে বেলের শরবত। অন্য কোনো শরবত বেলের মতো সতেজ ও স্বাদে চমৎকার হতে পারে না। সহজেই ঘরে বানানো যায় এমন বেলের শরবত শুধু গরম থেকে মুক্তি দেয় না, বরং শরীরকেও রাখে ঠান্ডা ও সতেজ। আর সবচেয়ে বড় কথা—ঝটপট তৈরি করা যায় বেলের শরবত। তাই ইফতার আয়োজনে এ শরবত হতে পারে আপনার ক্লান্তি দূরের সেরা সমাধান।

চলুন জেনে নিই বেলের শরবতের রেসিপি—

উপকরণ

১। পাকা বেল ১টি

২। পানি ৩-৪ কাপ

৩। চিনি কিংবা আখের গুড় স্বাদমতো

৪। বিট লবণ আধা চা চামচ

৫। ঠান্ডা পানি কিংবা বরফ কুচি প্রয়োজনমতো

৬। লেবুর রস ১ চা চামচ

প্রণালি

শুরুতেই বেল ভেঙে এর শাঁস বের করে একটি পাত্রে রাখুন। এবার পরিমাণমতো পানি দিয়ে বেল চটকে শাঁস ভালো করে গলিয়ে নিন এবং বীজ ও আঁশ ফেলে দিন। এরপর মিশ্রণটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। তবে ঘন চাইলে না ছাঁকলেও চলবে। এবার মিশ্রণটির সঙ্গে স্বাদমতো চিনি কিংবা গুড় এবং বিট লবণ মেশান। সবশেষে পরিবেশন করুন বরফকুচি দিয়ে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading