অ্যামাজন ডাটা সেন্টারে ইরানের ব্যাপক হামলা

অ্যামাজন ডাটা সেন্টারে ইরানের ব্যাপক হামলা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬, আপডেট ১৯:০৫

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী আমেরিকা যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই ১০টির বেশি দেশের বিরুদ্ধে বীরদর্পে লড়ে যাচ্ছে।

এবার আরেক বড় হামলার খবর দিল ইসলামি প্রজাতন্ত্র।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারসের বরাত দিয়ে জানানো হয়েছে যে, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত অ্যামাজনের একটি ডেটা সেন্টারে ড্রোন হামলা চালিয়েছে।

ফারস নিউজ জানায়, তেহরানের শত্রুপক্ষের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের কেন্দ্রগুলো কীভাবে সহায়তা করে, তা চিহ্নিত করতেই বাহরাইনের এই অ্যামাজন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলাটি দুবাইয়ের অ্যামাজন ডেটা সেন্টার এবং অঞ্চলের অন্যান্য কৌশলগত স্থাপনায় আইআরজিসির সাম্প্রতিক ধারাবাহিক অভিযানেরই অংশ।

এদিকে অ্যামাজন ওয়েব সার্ভিসেস গত সোমবার জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাতে আমাদের দুটি স্থাপনায় সরাসরি আঘাত হানা হয়েছে এবং বাহরাইনে আমাদের একটি স্থাপনার খুব কাছে ড্রোন হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়েছে।”

প্রতিষ্ঠানটি আরও যোগ করেছে, ‘এই হামলার কারণে কাঠামোগত ক্ষতি হয়েছে এবং আমাদের অবকাঠামোতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। কিছু ক্ষেত্রে আগুন নেভানোর কাজের প্রয়োজন হওয়ায় অতিরিক্ত পানির কারণেও ক্ষয়ক্ষতি হয়েছে।’

সূত্র: মিডল ইস্ট মনিটর।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading