বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের দাম জানাল বিসিবি

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের দাম জানাল বিসিবি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬, আপডেট ১৯:৩০

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। ১১ মার্চ শুরু হবে সিরিজ। ১৩ মার্চ দ্বিতীয় ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের জাতীয় স্টেডিয়ামে।

এই সিরিজের ম্যাচ দেখা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়। এক বিবৃতি দিয়ে বিসিবি আজ টিকিটের দাম প্রকাশ করেছে।

ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা। ৪০০ টাকায় কেনা যাবে নর্দার্ন গ্যালারির টিকিট। একই দাম নির্ধারণ করা হয়েছে শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিটের। ক্লাব হাউজ সাউথ ও নর্থ দুই ক্যাটাগরির টিকিটই ৬০০ টাকা করে।

১০০০ টাকায় কেনা যাবে ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ ও সাউথের টিকিট। ১২০০ টাকা দাম ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিটের। সর্বোচ্চ ২ হাজার টাকা দাম গ্র্যান্ড আপার ও লোয়ার স্ট্যান্ডের টিকিটের।

অনলাইনে দর্শকরা আজ থেকেই টিকিট কাটতে পারবেন। সে জন্য যেতে হবে ‘ডব্লিউডব্লিউডব্লিউ ডট গো বিসিবি টিকিট ডট কম ডট বিডি’ ঠিকানায়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading