যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
উত্তরদক্ষিণ। শনিবার, ০৭ মার্চ, ২০২৬, আপডেট ১০:০০
যুদ্ধ বন্ধ করে আমেরিকা ও ইসরায়েল জোট এবং ইরানকে কূটনৈতিক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। খবর আল-জাজিরার।
আমেরিকা-ইসরায়েল জোটের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ প্রসঙ্গে অ্যান্টোনিও গুতেরেস লেখেন, মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও সমস্ত বেআইনি আক্রমণ সমগ্র অঞ্চলের বেসামরিক নাগরিকদের জন্য প্রচণ্ড দুর্ভোগ এবং ক্ষতির কারণ হচ্ছে। বিশ্ব অর্থনীতির জন্য, বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
তিনি সতর্ক করেছেন যে, বর্তমান পরিস্থিতি যেকোনো সময় যে কারও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এখন ঝুঁকি এতটাই বেশি যে, সামান্য ভুলেও মহাবিপদ ঘটে যেতে পারে।
সূত্র: আল-জাজিরা
ইউডি/কেএস

