‘রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে’
উত্তরদক্ষিণ। শনিবার, ০৭ মার্চ, ২০২৬, আপডেট ১৫:২০
রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর শ্যামবাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পাইকারি ও খুচরা বাজার পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ব্যবসায়ীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে কেউ যেন অবৈধভাবে পণ্য মজুত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান।
এ সময় তিনি আরও বলেন, গ্যাস সংকট নিরসনে ঈদের আগেই কার্যকর পদক্ষেপ নিতে সরকার কাজ করছে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের তৎপরতা অব্যাহত রয়েছে।
ইউডি/এআর

