জ্বালানি তেলের যথাযথ সরবরাহ নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

জ্বালানি তেলের যথাযথ সরবরাহ নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

উত্তরদক্ষিণ। রবিবার, ০৮ মার্চ, ২০২৬, আপডেট ২১:৪৫

জ্বালানি তেলের যথাযথ সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে ডিসিদের (জেলা প্রশাসক) মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিয়েছে সরকার।

রবিবার (০৮ মার্চ) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. এনামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের বাজারে সংকট তৈরির লক্ষ্যে অবৈধ মজুদ করছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

এ সংকট নিরসনে ইতোমধ্যে সরকার যানবাহনভিত্তিক তেলের পরিমাণ নির্ধারণ করেছে। তথাপি বিভিন্ন পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনসমূহে সরকার নির্ধারিত মূলের চেয়ে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রয়, অধিক মুনাফার লোভে অতিরিক্ত মজুদ, খোলা বাজারে বিক্রি, পাচারের প্রবণতা পরিলক্ষিত হচ্ছে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এমতাবস্থায়, জ্বালানি তেলের অবৈধ মজুদ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি, খোলা বাজারে বিক্রি বন্ধ ও পাচার রোধে মোবাইল কোর্ট পরিচালনার নিমিত্ত জেলা প্রশাসকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সূত্র: বাসস

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading