যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান: মির্জা আব্বাস

যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান: মির্জা আব্বাস

উত্তরদক্ষিণ। রবিবার, ০৮ মার্চ, ২০২৬, আপডেট ২২:০১

সরকার মাত্র কাজ শুরু করেছে ধৈর্য ধরে সময় দিন, যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান-ক্ষমতা এত সহজ নয় যারা আসবেন তারাও টিকতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস (এমপি)।

রবিবার (০৮ মার্চ) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ইফতার ও আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

বিএনপি অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে টিকে আছে, টোকা দিয়ে ফেলে দেয়া সম্ভব নয়।যারা কিছু হলেই হুমকি দেন তাদের প্রতিহতে বিএনপি প্রস্তুত বলেও হুশিয়ারি দেন এসময় মির্জা আব্বাস।

বিএনপি গায়ে পড়ে ঝামেলা করতে চায় না কিন্তু এমন কোনো উসকানি দিলে ছেড়ে দেয়া হবে না বলেও জানান দলের কেন্দ্রীয় এ নেতা।

কোটা আন্দোলনের মধ্য দিয়ে চাকরি লাভের আশায় কিন্তু, তারা সরকার হয়ে চাকচিক্যময় হয়ে গেছে, এখন আবার সরকার গঠনের স্বপ্ন দেখছে তা সম্ভব নয় বলে মন্তব্য করেন মির্জা আব্বাস।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading