পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

উত্তরদক্ষিণ। সোমবার, ০৯ মার্চ, ২০২৬, আপডেট ১৪:৩০

নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রবিবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অবসরে পাঠানো বাকি চার অতিরিক্ত আইজিপি হলেন আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান ভুঞা এবং মো. তওফিক মাহবুব চৌধুরী।

তাদের মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মন্ত্রণালয়ে রয়েছেন।

এছাড়া মো. মাসুদুর রহমান ভুঞা পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) এবং তওফিক মাহবুব চৌধুরী রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading