পণ্যের দাম বাড়বে না, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

পণ্যের দাম বাড়বে না, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, আপডেট ১৩:১৫

দেশে এখন কোনো পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (১০ মার্চ) সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তিনটি গ্রামের উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলসহ অন্যান্য পণ্যের কোনো সংকট নেই। ফলে দেশে এখন কোনো পণ্যের দাম বাড়বে না। তবে ইরানের যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে সমুদ্রপথে ব্যবসা ও বাণিজ্যে দেশের ওপর এর প্রভাব পড়তে পারে।

তিনি বলেন, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করে কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading