বন্ধ হচ্ছে পাম্প, দীর্ঘ হচ্ছে লাইন; জ্বালানি সংকটে চালকদের নাভিশ্বাস

বন্ধ হচ্ছে পাম্প, দীর্ঘ হচ্ছে লাইন; জ্বালানি সংকটে চালকদের নাভিশ্বাস

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, আপডেট ১৫:৪০

রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকট মঙ্গলবারও (১০ মার্চ) অব্যাহত রয়েছে। সরবরাহ ঘাটতির কারণে সকাল থেকে রাজধানীর বেশ কিছু পেট্রোল পাম্প তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি।ফলে তেল নিতে এসে ফিরে যেতে হচ্ছে শত শত মোটরসাইকেল ও গাড়ি চালককে। তবে যেসব পাম্প খোলা রয়েছে, সেখানে তেলের জন্য হাহাকার ও দীর্ঘ সারি দেখা গেছে।তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনসহ খোলা থাকা পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। চালকদের অভিযোগ, এক ট্যাংক জ্বালানির জন্য তাদের দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।অনেক চালক অভিযোগ করেছেন যে, সংকটের সুযোগ নিয়ে কেউ কেউ অবৈধভাবে তেল মজুত করছে। ভোগান্তি নিরসনে সরকারের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন সাধারণ মানুষ।এই সংকটময় মুহূর্তে কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে জরুরিভিত্তিতে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আসছে।বিপিসি-র বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ নিশ্চিত করেছেন যে, ভারত থেকে ডিজেলের পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।আজকের মধ্যেই এই ডিজেল পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখতে এবং সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন করতে সরকার এই জরুরি উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading