সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, আপডেট ১৭:৩৫
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র পাঁচদিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
মঙ্গলবার (১০ মার্চ) নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে ১৯-২৩ মার্চ ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে।
সে হিসাবে ২০-২৪ মার্চ কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।
ইউডি/এআর

