সংসদের অধিবেশন উপলক্ষ্যে কাল এড়িয়ে চলবেন যেসব সড়ক

সংসদের অধিবেশন উপলক্ষ্যে কাল এড়িয়ে চলবেন যেসব সড়ক

উত্তরদক্ষিণ। বুধবার, ১১ মার্চ, ২০২৬, আপডেট ১:৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) শেরেবাংলা নগর ও সংসদ ভবন সংলগ্ন এলাকায় যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য ও বিদেশি কূটনীতিকদের গমনাগমন নির্বিঘ্ন করতে এবং নগরবাসীর ভোগান্তি কমাতে ডাইভারশনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, আগামীকাল ১২ মার্চ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।

এই সময়ে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (সাবেক গণভবন) ক্রসিং এলাকায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি যানবাহন চলাচলের সম্ভাবনা রয়েছে।

ডিএমপি বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, অধিবেশন চলাকালীন শৃঙ্খলা বজায় রাখতে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কাম্য।

যানজট এড়াতে চালকদের আগেভাগেই বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading