হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ পার হতে দেবে না ইরান

হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ পার হতে দেবে না ইরান

উত্তরদক্ষিণ। বুধবার, ১১ মার্চ, ২০২৬, আপডেট ২১:২৫

ইরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার নীতি “শেষ হয়েছে” বলে এক বিবৃতিতে জানিয়েছেন তেহরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি বাংলা।ইব্রাহিম জোলফাকারি বলেন, তেহরানের বর্তমান নীতি হবে “আঘাতের বদলে আঘাত”।তিনি আরও বলেন, তেহরান হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে “এক লিটার তেলও” পৌঁছুতে দেবে না।

তাদের অনুগত যে কোনো জাহাজ বা ট্যাংকার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।ইব্রাহিম জোলফাকারি বলেন, ব্যারেল প্রতি তেল ২০০ ডলার হওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ তেলের দাম এই অঞ্চলের নিরাপত্তার ওপর নির্ভরশীল যা আপনারা নষ্ট করেছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading