রাত পোহালেই বসছে সংসদের প্রথম অধিবেশন
উত্তরদক্ষিণ। বুধবার, ১১ মার্চ, ২০২৬, আপডেট ২২:১৫
জাতীয় নির্বাচনের পর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বসতে যাচ্ছে। এদিন শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বেলা ১১ টায় অধিবেশন বসবে।বৈঠকের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচন হবে। সংসদের প্রথম অধিবেশন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষন দেবেন।
জাতীয় সংসদে স্পিকার পদে কেউ না থাকায় আগামীকাল স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের ওপর অর্পন করেছেন সরকার দলীয় সংসদ সদস্যরা।
আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের নবম তলায় বিএনপির সংসদীয় দলের সভায় সংসদ সদস্যরা এই দায়িত্ব সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর অপর্ণ করেছেন বলে জানিয়েছেন সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি।তিনি বলেন, সংসদীয় দলের সভায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে আলোচনা হয়েছে।
আমরা সংসদীয় দল সিদ্ধান্ত দিয়েছি, মাননীয় সংসদ নেতা স্পিকার এবং ডেপুটি স্পিকার মনোনয়ন নির্ধারিত করবেন। এই পদে কে কে আসবেন তা আগামীকালকে (বৃহস্পতিবার) আপনারা জানতে পারবেন।এর আগে, বুধবার বেলা সোয়া ১১টায় সরকারি দলের সংসদীয় কমিটির সভা হয়।
ওই সভায় সভাপতিত্বে করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের প্রথম অধিবেশনের দিনের কর্মসূচি তুলে ধরে চিফ হুইপ বলেন, সংসদীয় দলের সভায় সংসদ নেতা আজকে একটা দিকনির্দেশমূলক বক্তব্য রেখেছেন।
সেটা হচ্ছে সংসদে আমরা কেমন আচরণ করব এবং আমাদের কার্যক্রম কি হবে সে বিষয়ে তিনি একটা কথা বলেছেন। আমাদের কার্যক্রমের বিষয়ে আপনাদের একটা ধারণার জন্য বলছি, সংসদ চিরাচরিত মতো বসবে না। আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই।
আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন। প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোন একজন সিনিয়র নেতাকে। তিনি প্রস্তাব করার পর কোনো একজন সমর্থন করবেন। তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন।
সেই সভায় আমরা স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব।তিনি বলেন, তারপরে স্পিকার নির্বাচন হওয়ার পরে তিনি আসন গ্রহণ করলে সভাপতিমন্ডলী মনোনয়ন হবে, শোক প্রস্তাব উত্থাপন হবে এবং তা নিয়ে আলোচনা হবে। শোক প্রস্তাবে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আলোচনা হবে।
জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা হবে। দেশবরণ্যে ব্যক্তিবর্গ যারা শাহাদাত বরণ করেছেন তাদের নিয়ে আলোচনা হবে।চিফ হুইপ বলেন, এরপরে ১৩৩টা অধ্যাদেশ উপস্থাপন করা হবে। সেই অধ্যাদেশ গুলো আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থাপন করবেন। ২০২৪ সালে কর্মকমিশনের প্রতিবেদন উত্থাপন হবে এবং এরপর সংসদ নেতা বক্তব্য রাখবেন।
তিনি বলেন, সংসদের বিজনেস এডভাইজারি কমিটি, বিশেষ কমিটি, প্রিভিলাই কমিটি, সংসদ কমিটি এসব কমিটিগুলো করার আমরা চেষ্টা করব। যদি কালকে না করা যায় আমরা পরবর্তি দিনে এসব কমিটিগুলো করব।
সংসদে ডেপুটি স্পিকারের পদ বিরোধীদল থেকে দেয়ার প্রস্তুাব নিয়ে আলোচনা হয়েছেন কিনা এবং বিরোধীদল থেকে এ ব্যাপারে কোনো সাড়া পাওয়া গেছে কিনা জানতে চাইলে চিফ হুইপ বলেন, এ ব্যাপারে আমরা এখনো পজিটিভ কোন রেসপন্স পাইনি। রেসপন্স পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।সংসদ উপনেতার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছেন কিনা জানতে চাইলে চিফ হুইপ বলেন, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
সংসদ নেতা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংসদ উপনেতা হবেন কি হবেন না।জাতীয় ঐক্যমত্যে কমিশনের জুলাই সদনের এক প্রশ্নের জবাবে প্রধান হুইপ বলেন, জুলাই সনদের ব্যাপারে আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা শপথ নেইনি। আমরা শপথ নেইনি কারণ এটা সংবিধানে নেই; সেজন্য।
সংবিধানে ইনক্লুড করার পরে তারপরে তখন পরবর্তী পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নেবো।বিশেষ কমিটিতে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য যাবে জানিয়ে চিফ হুইপ বলেন, যেটা লেপস হবে, যেটা গ্রহণ করার তা নিয়ম অনুযায়ী হবে। যেগুলো পাস করার তা আমরা সংসদে পাস করব ইনশাল্লাহ।
এগুলো যাচাই-বাছাই করার জন্য আগামীকালের বৈঠকে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সে কমিটিতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও থাকবেন।
ইউডি/এআর

